নাচোলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

রাজশাহী

নাচোলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান আকন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম এবং পৌর জামায়াতের সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলি উল হক।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন।