চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিশাল সমাবেশ

মোঃআশরাফুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ
০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিশাল সমাবেশ

"আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম" এই স্লোগানকে সামনে রেখে ৭ই নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (৭ই নভেম্বর) বিকাল ৩:০০ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুনুর রশীদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও সাবেক সংসদ সদস্য জনাব সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সংকল্প ব্যক্ত করেন।