বাংলাদেশ ও জাপানের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

ডেক্স নিউজ
২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জাতীয়

বাংলাদেশ ও জাপানের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এবং Gifu Shotoku Gakuen University-এর প্রেসিডেন্ট Prof. Shoken Miyama এর মধ্যে আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাসে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ।-পিআইডি

বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাপানের টোকিওতে Gifu Shotoku Gakuen University এবং টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং Gifu Shotoku Gakuen University-এর প্রেসিডেন্ট অধ্যাপক Shoken Miyama স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকটি বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ভাষাগত সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বিদেশে দক্ষ কর্মী নিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাগত যোগাযোগ বৃদ্ধি এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।