প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এনসিপির সংলাপ
দেশের চলমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক বিষয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।