ঞ্চগড়ে ৫.৩ মাত্রার ভূমিকম্প, অনুভূত হলো আশপাশের দেশেও
ছবি-সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় পঞ্চগড় ও আশপাশের এলাকায়। এ সময় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভারত ও নেপালের সীমান্তবর্তী সিকিম অঞ্চলে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটের দিকে পঞ্চগড়ে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
তিনি জানান, বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে পঞ্চগড়ে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।