সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু গ্রেফতার-১৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। নিহতের পরিবারের অভিযোগ,জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত মকবুল হক উপজেলার দক্ষিণ সীচা (ছাতিনাবাড়ী) এলাকার মৃত ফেলান উদ্দিন ও মৃত ধলি বেগমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন ধরে ১৬ শতাংশ জমি নিয়ে মকবুল হকের সঙ্গে প্রতিপক্ষ নজরুল ও রাশেদুল গংদের বিরোধ চলে আসছিল।এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে ভিকটিম মকবুল(৭০)হোসেন মসজিদে নামাজ পরে বাড়ীতে আসার সময় পথ রোধ করে প্রতিপক্ষ নজরুল ও তার লোক জন এবং পূর্বপরিকল্পিত ভাবে মকবুল (৭০)কে এলোপাতাড়ি মারপিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেলিম রেজা, অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে পৌঁছে ১৬ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃত আসামিরা হলেন,১/রাশেদুল ইসলাম (২৮), পিতা নজরুল ইসলাম,২/রেজাউল করিম (২৮),পিতা মো. সাহাবুদ্দিন,৩/মো.মোকছেদুল ইসলাম (১৮),পিতা মো.নজরুল ইসলাম,৪/আবিল হোসেন (১৮), পিতা মো. নজরুল ইসলাম৫/মিন্টু মিয়া (৩৫), পিতা আব্দুল জব্বার,৬/মঞ্জু মিয়া (৪০),পিতা মৃত লছম উদ্দিন,৭/মো.লিটন মিয়া (৩৫),পিতা আব্দুল জব্বার,৮/নজরুল ইসলাম,পিতা মৃত লছম উদ্দিন।৯। মোঃ শাহাবুদ্দিন (৬০) পিতা মৃত কছর উদ্দিন ১০। মোছাঃ নিরফুল (৪০) স্বামী আব্দুল জব্বার ১১। কল্পনা বেগম (২৫), স্বামী-মোঃ লিটন মিয়া ১২। নুর ভানু (৪৫), স্বামী মোঃ শাহাবুদ্দিন ১৩। মোছাম্মৎ শিল্পী বেগম (৩৫), স্বামী-মন্জু মিয়া, ১৪। মোছাঃ খোরশেদা বেগম (২৬) স্বামী মোঃ রেজাউল করিম, ১৫। মোছাঃ ফাতেমা (১৯) স্বামী-মোঃ রাশেদুল ইসলাম ১৬। মোছাঃ শাবানা খাতুন (২২) স্বামী মোঃ নাজমুল হোসেন,সর্বসাং দক্ষিণ সীচা ছাতিনামারী,উপজেলা সুন্দরগঞ্জ,জেলা গাইবান্ধা।