সংবাদ শিরোনাম

গাইবান্ধা-১সুন্দরগঞ্জ আসনে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী ডা:জিয়

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন   |   খুলনা

গাইবান্ধা-১সুন্দরগঞ্জ আসনে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী ডা:জিয়

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ -১ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ-১ আসনের বিএনপি প্রতিকের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী । তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০ টি কেন্দ্রে প্রিসাইটিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে সাক্ষর নেন সেই সাথে  কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের সাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করেন।

মুলত কারচুপির জন্যই এমন করার হয়েছে বলে তিনি এমন অভিযোগ করেন ।তিনি আরো অভিযোগ করেন,বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ভয়ভীতি দেখানো সহ ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিত ভাবে তাকে হারানো হয়েছে,সেই জন্য তিনি সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজের ডকুমেন্ট দেখানো সহ ভোটের ফলাফল বাতিল করে পুনোরায় আসনটির সকল কেন্দ্রে ভোট গ্রহনের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক-বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদ প্রামানিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু,  এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ সহ-সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি  সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ  উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারা দেশে একযোগে ২৯৯ টি সংসদীয় আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।