সংবাদ শিরোনাম

গাইবান্ধা -২ সদর আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধা -২ সদর আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর -২ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ ফেব্রুয়ারী) শনিবার বিকেল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সদর আসনের বিএনপি প্রতিকের দলীয় মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। তিনি বলেন, কমপক্ষে ৩০ টি কেন্দ্রে প্রিসাইটিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে সাক্ষর নেন। মুলত কারচুপির জন্যই সাক্ষর নেওয়া হয়েছে এমন অভিযোগ করেন তিনি। 

তিনি আরো অভিযোগ করেন, বেলা ২ টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা বিএনপির ভোটার ও পোলিং এজেন্টদের বিরুদ্ধে মারমুখী আচারন করেছেন বলে জানান। কমপক্ষে ৩০ টি ভোট কেন্দ্রের অফিসাররা যোগসাজশ করে ভোট গ্রহন চলাকালে কোনো এক সময়ে জাল ভোট দাড়িপাল্লার ব্যালট বাক্সে ঢুকানো হয়েছে এমনটাই মনে করেন তিনি।সেজন্য তিনি সিসি ক্যামেরার ধারণকরা ফুটেজের ডকুমেন্ট দেখানো সহ ভোটের ফলাফল বাতিল করে পুনোরায় সদর আসনের সকল কেন্দ্রে ভোট গ্রহনের দাবি জানান। এর আগে গত ১২ ফেব্রুয়ারী সারা দেশে একযোগে ২৯৯ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা সদর আসন 

জামায়াতের প্রার্থী মো. আব্দুল করিম ভোট পান ১ লাখ ২ হাজার ২৩০ ভোট অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীকের আনিচ্ছুজামান খান বাবু পান ৯২ হাজার ৮৯০ ভোট। সংবাদ সম্মেলন জেলা, সদর ও পৌর বিএনপির নেতাকর্মী সহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।