সংবাদ শিরোনাম

খুলনাসহ বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনাসহ বিভিন্ন আসনে  হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

খুলনা ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আলোচিত একাধিক প্রার্থী পরাজিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় অবস্থান থাকা সত্ত্বেও তারা জয়ী হতে পারেননি। ফলাফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা চলছে।

খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগারের কাছে পরাজিত হন।

খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু ৮৮ হাজার ১৯৭ ভোট পেয়ে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের কাছে হেরে যান। 

খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী ৭০ হাজার ৩৪৬ ভোট পেয়ে বিএনপির আমির এজাজ খানের কাছে পরাজিত হন।

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে মামুনুল হক-কে পরাজিত করেন।

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ফুটবলার আমিনুল হক ৮৪ হাজার ২০৭ ভোট পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেনের কাছে হেরে যান।

পঞ্চগড়-১ আসনে সারজিস আলম ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট পেয়ে বিএনপির নওশাদ জমির কাছে পরাজিত হন। কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন।

বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি ফয়জুল করীম ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে হেরে যান।

ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের কাছে পরাজিত হন।

এবারের নির্বাচনে কয়েকজন পরিচিত মুখের পরাজয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।