সংবাদ শিরোনাম

খুলনা-৪ আসনে বিজয়ী আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনা-৪ আসনে বিজয়ী আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিজয় অর্জন করায় আজিজুল বারী হেলাল-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দিঘলিয়া থানা শাখা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তাঁর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল অভ্যর্থনা জানান এবং তাঁর রাজনৈতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা শাখার আহ্বায়ক কাজী আব্দুর রহমান, সদস্য সচিব শেখ আবুল কাসেম, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন ও মোঃ ফিরোজ মিয়া। এছাড়া সেনহাটি ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন, সদস্য মোঃ মিলন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। তারা খুলনা-৪ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।