খুলনায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি বা দুর্নীতিবাজের স্থান হবে না ; এড. হেলাল
খুলনা ব্যুরো :
খুলনাকে বঞ্চনা ও অবহেলা থেকে মুক্ত করে নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নগর জামায়াতের সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নগরীর জিরোপয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামির হরিণটানা থানা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “খুলনায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি বা দুর্নীতিবাজের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
হরিণটানা থানা আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট ব. ম. মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।