কেএমপি কমিশনারের পুরস্কার পেলেন ইয়াবা উদ্ধারের সফল টিম
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হরিণটানা থানা পুলিশের এক সফল অভিযানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতারের ঘটনায় সংশ্লিষ্ট ১১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নগদ অর্থ তুলে দেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপির অবস্থান ‘শূন্য সহনশীলতা’। নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
ভালো কাজের স্বীকৃতি সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
পুরস্কৃতরা হলেন— এসআই (নিঃ) মোঃ রাসেল হোসাইন, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রেজোওয়ান উজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তহিদুল ইসলাম, কনস্টেবল মোঃ হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা ও কনস্টেবল রায়হান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএমপি সূত্র জানায়, নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধারা অব্যাহত থাকবে।