২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
খুলনা ব্যুরো :
খুলনার কেএমপি হরিণটানা থানা পুলিশ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
অভিযানে কৈয়া বাজারের বিল্লাল ভল্কানাইজিং-এর সামনে থেকে মিলন মাল (৩৮), পিতা বাবুল মাল, সাং-খড়িয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জকে আটক করা হয়। তার হেফাজত থেকে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হরিণটানা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের কাছে সোপর্দ করা হবে।