প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুয়েট ভিসির অভিনন্দন

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন   |   খুলনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুয়েট ভিসির অভিনন্দন

খুলনা ব্যুরো :

 Khulna University of Engineering & Technology (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এক বিবৃতিতে ভিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। তাঁর তারুণ্যদীপ্ত চিন্তা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার দেশের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

উচ্চশিক্ষা ও গবেষণা খাতে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশে মেধাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কুয়েট নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ভিসি আরও বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ দিকনির্দেশনায় দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বিশ্বমানে উন্নীত হবে। উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কুয়েট পরিবার অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাঁর মেয়াদে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতায় কুয়েট শিক্ষা ও গবেষণায় আরও গতিশীল হয়ে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।