সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় কমিউনিটি নেতৃত্বে জলবায়ু অভিযান ও টেকসই জীবিকায়ন কর্মসূচি”-এর আওতায় বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও তালাক প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ নাটক ও লোকজ সংগীতের মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এর আয়োজনে এবং জার্মান সরকারের সহযোগিতায় "বিএমজেড" ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফে এর সহযোগিতায় (২৫ জানুয়ারি)শনিবার বিকালে শহরের এল্লাচর হিন্দুপাড়া গ্রামে কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরার 'আনন্দ' প্রজেক্ট ম্যানেজার মো: আমিরুল ইসলাম ও প্রকল্পের কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ আরো অনেকে । নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সামাজিক কুসংস্কার দূরীকরণ, নারীর অধিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়গুলো সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়।