খুলনায় শীর্ষ সন্ত্রাসী টুন্ডা শামীমসহ গ্রেফতার ৪
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী মোঃ শামীম ওরফে টুন্ডা শামীম (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকালে তিনি ঢাকাগামী “সুন্দরবন এক্সপ্রেস” ট্রেনে উঠছিলেন। এ সময় কেএমপি গোয়েন্দা বিভাগ ও সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে তাকে তার এক সহযোগীসহ গ্রেফতার করে। আটক শামীম মৃত মজিবুর শেখ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, টুন্ডা শামীমের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৬টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে