সংবাদ শিরোনাম

পিটিসিতে প্রীতি ক্রিকেট ; জিতল কেএমপক

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন   |   খুলনা

পিটিসিতে প্রীতি ক্রিকেট ; জিতল কেএমপক

 খুলনা ব্যুরো :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পিটিসি মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিটিসি খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ও কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

উদ্বোধনী বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক। তিনি আরও বলেন, এ ধরনের প্রীতি ম্যাচ পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও পেশাগত সম্পর্ককে আরও দৃঢ় করে।

ম্যাচে কেএমপি ক্রিকেট দল ৩১০ রান সংগ্রহ করে। জবাবে পিটিসি দল ১৭২ রানে অলআউট হলে কেএমপি ১৩৮ রানের জয় পায়। ম্যাচে সেঞ্চুরি করেন মেহেদী হাসান ও কায়েস। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহেদী হাসান।

অনুষ্ঠানে কেএমপি ও পিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন