সংবাদ শিরোনাম

যশোরে সাবেক স্বামীর হামলায় স্ত্রী গুরুতর আহত

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন   |   খুলনা

যশোরে সাবেক স্বামীর হামলায় স্ত্রী গুরুতর আহত

খুলনা ব্যুরো :

যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকায় ডিভোর্সপ্রাপ্ত স্ত্রীকে গুরুতর জখম করেছে তার সাবেক স্বামী রহমত আলী। অভিযোগ, ভরণপোষণ দিতে ব্যর্থ ও পারিবারিক কলহের জেরে তিনি ২৩ জানুয়ারি রাতে বাটালি ও ছুরি নিয়ে হামলা চালান।

আহত মহিলা সাদিয়া প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি হন, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

অভিযুক্ত রহমত আলী ঘটনাস্থল থেকে পালিয়েছে। পুলিশ অভয়নগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।