সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতীক ছিড়ে ফেললো দুর্বৃত্তরা

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতীক ছিড়ে ফেললো দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক ভেঙে ও ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার হাদিপুর হাটখোলা ও এর আশেপাশে এলাকায় এ ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া গেছে। নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুল্লাহ বলেন, জামায়াত ইসলামের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে কারা এধরণের কাজ করছে তার তথ্য উৎঘটনে আমাদের সাংগঠনিক টিম কাজ করছে। একই সাথে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যারা এ কাজে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না গেলে পরিস্থিতি উত্তপ্ত হলে আমাদের দায়ভার থাকবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধা ও  সম্মান রেখে প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি।

দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক বলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের প্রতিক ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন যদি এখনই কঠোর না হন তাহলে দুর্বৃত্তরা আরো সক্রিয় হয়ে উঠবে। এমনকি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দেবহাটা থানার ওসি জাকির হোসেন বলেন, মৌখিক ভাবে বিষয়টি অবগত হয়েছি, কোন লিখিত অভিযোগ পায়নি।

বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।