সংবাদ শিরোনাম

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত কয়েকজন

বিলে মাছ ধরার সময় বজ্রপাত, ঘটনাস্থলেই ছয়জনের প্রাণহানি

পাবনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

জাতীয়

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত কয়েকজন ছবি-সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সোনাপাতিলা বিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েকজন ব্যক্তি সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বজ্রপাতে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।