সংবাদ শিরোনাম

প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন   |   জাতীয়

প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন

প্রতিদিনের দেশ ডেস্ক :

 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন।

তার কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি দায়িত্বপালনকালে সহযোগিতা ও আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের স্বার্থে নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বানও জানান তিনি।

ভাষণ শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশ নেন। এ সময় উপস্থিতরা তাকে শুভকামনা জানান এবং দায়িত্ব পালনকালে বিভিন্ন দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।