প্রধান নির্বাচন কমিশনার আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
ঢাকা, ২৮ মাঘ (১১ ফেব্রুয়ারি):
প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারিত হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।