গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
শামীম পারভেজ গাইবান্ধা জেলা বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর ফুটবল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদ প্রামানিক।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার অধ্যাপক জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া। এ সময় তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, ১২ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু ও মতিয়ার রহমান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান রিয়াল ও সদস্য সচিব হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আনজু মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব হামিদুল ইসলাম এবং উপজেলা তাতী দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রতন ও সদস্য সচিব ফিরোজ কবির।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোফ্ফার মোল্লা, ২ নম্বর সোনারায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোসাকালী মোল্লা ও সদস্য সচিব মতিয়ার পারভেজ, ১৩ নম্বর চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বাবলু, ৩ নম্বর তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহজাহান কিবরিয়া নয়ন এবং ৫ নম্বর দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাদশা ও সদস্য সচিব রফিকুল ইসলাম।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।