সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে উত্তর ধুমাইটারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে উত্তর ধুমাইটারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

শামীম পারভেজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোজাহারুল ইসলাম, সহসভাপতি গাইবান্ধা জেলা বিএনপি ও চেয়ারম্যান, ১১ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তোলে।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন পপেল, চেয়ারম্যান বিআরডিবি সুন্দরগঞ্জ ও যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ পৌর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহামুদুল হক রাসেল, সাবেক আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ পৌর বিএনপি; আরাফাত-উল ইসলাম আরাফাত, যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ পৌর বিএনপি; আনায়ারুল ইসলাম আনোয়ার, আহ্বায়ক সুন্দরগঞ্জ পৌর যুবদল; শামসুজ্জামান প্রামানিক তনু, শিক্ষক ও সংগঠক সমাজসেবক; সাখাওয়াত হোসেন বাদশা, আহ্বায়ক ৫ নম্বর দহবন্দ ইউনিয়ন বিএনপি এবং রফিকুল ইসলাম, সদস্য সচিব ৫ নম্বর দহবন্দ ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেওয়ান মন্টু, সাবেক সহসভাপতি সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিকদল।

উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত খেলা উপভোগ করবেন দর্শকরা।