সংবাদ শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন   |   রংপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের ২ দিন, ভোটের দিন ও পরবর্তী সময়ে ২ দিন সহ মোট ৫ দিন নির্বাচনী অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার ৫ টি আসনে ১০ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট   হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার বৃহস্পতিবার মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এরপর প্রজ্ঞাপন জারি হয়।প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনি অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।জেলার ৫ টি আসনে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, সুন্দরগঞ্জ ১ আসনে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতিকুর রহমান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পাঁপড়ি বড়ুয়া, সদর -২ আসনে, গোবিন্দ চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এস. এম. গালিব হাসান ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পলি রানী, সাদুল্যাপুর- পলাশবাড়ী -৩ আসনে, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাব্বির আহম্মেদ ও লিগ্যাল এইড অফিসার গোলাম রব্বানী, গোবিন্দগঞ্জ -৪ আসনে, যুগ্ম জেলা ও দায়রা জর্জ অলরাম কাজী ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিভিল জর্জ আবরার ইয়াসিন রুমি, সাঘাটা-ফুলছড়ি-৫ আসনে, ঠাকুরগাঁও জেলার লিগ্যাল এইড অফিসার মোঃ মজনু মিয়া ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক(যুগ্ন জেলা জর্জ) মোঃ রফিকুল বারী। জেলার ৭ টি উপজেলার ৫ সংসদীয় আসনের ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ৭৯টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে।