সংবাদ শিরোনাম

সেনা ও নৌ বাহিনীর সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন   |   খুলনা

সেনা ও নৌ বাহিনীর সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভায় যোগদানের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যশোর থেকে খুলনা স্টেডিয়ামে অবতরণ করেন।

পরবর্তীতে তিনি খুলনায় অবস্থিত সদর ব্যাটালিয়ন ১৭ বীর-এর কনফারেন্স রুমে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের একজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনএস তিতুমীর এবং খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।

সভায় একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় ও কার্যকর ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় জিওসি মহোদয় পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে মতামত জানতে চান।]

বৈঠকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, কোনো ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশের অনুরোধের ভিত্তিতে সেনা ও নৌ বাহিনীর টহল দল যেন দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহযোগিতা করে—সে বিষয়ে তিনি জিওসি মহোদয় ও খুলনা নৌ অঞ্চলের কমান্ডার মহোদয়ের সহযোগিতা কামনা করেন।