সংবাদ শিরোনাম

খুলনায় যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনায় যৌথ বাহিনীর  টহল কার্যক্রম শুরু

 খুলনা, ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে যৌথ বাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খুলনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আ. স. ম. জামশেদ খোন্দকারের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ টহল পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্র জানায়, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।