কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন   |   খুলনা

কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খুলনা ব্যুরো :

খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) চেয়ারম্যানের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় কেডিএ চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসাইন, পিএসসি’র সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরে কেডিএ চেয়ারম্যান কেএমপি কমিশনারকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।