আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন   |   রাজশাহী

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

 মোঃআশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার আটঘরিয়ার টেবুনিয়া-চাটমোহর সড়কে দেবোত্তর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কায় ড্রাইভার কাইয়ুম হোসেন(২২)  নিহত হয়েছেন। এ সময় হেলপার গুরুত্বর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম। 

নিহত ড্রাইভার কাইয়ুম হোসেন চাটমোহর উপজেলার রেল বাজার জগতলা গ্রামের মানিক হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ছয়টার সময় আটঘরিয়া উপজেলা প্রধান গেট ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদীর্শরা জানান, রাতে ঢাকা থেকে মালবোঝাই চট্র-মেট্রো-ড ১১-৩৪৩৩ একটি মিনি ট্রাক পাবনা বিসিকে যাচ্ছিলেন। এসময় টেবুনিয়া-চাটমোহর সড়কের দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও উপজেলা প্রধান গেটের সামনে পৌঁছা মাত্রই ট্রাকের সামনের চাকা ফেটে  গেলে ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে কড়ই গাছের সাথে সজোড়ে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক ভিতরে আটকে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককে উদ্ধার করে। চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল নয টায় চালক মারা যায়। আহত হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি।

কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন জানান, দূর্ঘনাটা খুবই মর্মান্তিক। গাছের সাথে ট্রাক ধাক্কা লেগে সামনের অংশ ভেঙে গেছে। পরে ড্রাইভার মারা গেছে বলে শুনেছি।