চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
১, ২ ও ৩ আসনে পূর্ণ কেন্দ্রের ফলাফলে প্রার্থীদের বিজয় নিশ্চিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ণ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা জয় লাভ করেছেন। জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি আসনে শতভাগ কেন্দ্রের ফলাফল প্রাপ্তির পর আনুষ্ঠানিকভাবে বিজয় নিশ্চিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট ১৭২টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এ আসনে জামায়াত প্রার্থী পেয়েছেন ১,৮৫,১৬৬ ভোট এবং বিএনপি প্রার্থী পেয়েছেন ১,২৬,০১৮ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী বিজয়ী হন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট ১৫৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এ আসনে জামায়াত প্রার্থী মোঃ কেরামত আলী পেয়েছেন ২,০৩,৪৪৫ ভোট, অপরদিকে বিএনপি প্রার্থী পেয়েছেন ১,৬১,১১৮ ভোট। ভোট গণনা শেষে মোঃ কেরামত আলীর বিজয় নিশ্চিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ১৮৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখানে জামায়াত প্রার্থী ড. মোঃ মিজানুর রহমান পেয়েছেন ১,৭১,২২৭ ভোট এবং বিএনপি প্রার্থী পেয়েছেন ১,৫৫,১১৯ ভোট। ফলাফল অনুযায়ী ড. মোঃ মিজানুর রহমান জয়লাভ করেন।
তিনটি আসনেই শতভাগ কেন্দ্রের ফলাফল প্রাপ্তির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সমাপ্তি ঘটে। বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।