ভোটকেন্দ্রে শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কেএমপি কমিশনার
খুলনা ব্যুরো :
আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং প্রি এছাড়া দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের থাকা-খাওয়া ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন। প্রিজাইডিং অফিসারদের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মোতায়েন পরিকল্পনা, টহল ব্যবস্থা, সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
কেএমপি কমিশনার বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা অনিয়ম বরদাশত করা হবে না।” তিনি প্রতিটি সদস্যকে শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
তিনি আরও জানান, পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।