চাঁপাইনবাবগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭.টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
সভায় জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নির্বাচনকে ঘিরে সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ ভোটারদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।