কলাপাড়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী জাকির ফকির

অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

বরিশাল

কলাপাড়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী জাকির ফকির

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।কলাপাড়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ফকির। শুক্রবার বিকেলে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সকলের দোয়া ও সমর্থন নিয়ে ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বয়জোষ্ঠ ওয়াজেদ চকিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক শোয়েবুর রহমান শোয়েব, মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক চানমিয়া খান, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম মীর, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. মোতালেব, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। 

এ ছাড়া আরো উপস্থিত ছিলো স্থানীয় বাসিন্দা সুলতান সরদার, মতিউর রহমান, নাসির সরদার, নিজাম প্যাদা, হুমায়ুন খান, আর্শেদ মীর, জসিম ফকির, বেল্লাল চকিদার প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ডের শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়ামিলাদ অনুষ্ঠিত হয়। 

কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ফকির বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে আমি নির্বাচনে এসেছি। আপনারা আমার পাশে থাকলে দলও আমাকে নমিনেশন দিবে। আপনারাই সকল ক্ষমতার উৎস। আমার নেতা এবিএম মোশাররফ হোসেন এমপি। তার দিক নির্দেশনায় আমি আপনাদের পাশে বিগত দিনে ছিলাম ভবিষ্যতেও থাকবো।