অসহায় বৃদ্ধের পাশে দাঁড়াল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বরিশাল

অসহায় বৃদ্ধের পাশে দাঁড়াল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

কলাপাড়ায় সহায়-সম্বলহীন অসহায় এক বৃদ্ধের চিকিৎসাসেবায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার রাতে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধের খোঁজখবর নেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন তাঁরা। ওই বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদার পৌরশহরের পশ্চিম বাদুরতলী এলাকার বাসিন্দা। 

এ বিষয়ে উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা জানান, কলাপাড়া পৌরশহরের রাস্তার পাশের ফুটপাতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন ওই বৃদ্ধ। বর্তমানে কর্মহীন তার আয়ের কোন উৎস নাই এবং সক্ষম কোন স্বজন নাই। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর কিছু প্রয়োজনীয় ওষুধের প্রয়োজন হয়, যা কেনার সামর্থ্য তাঁর নেই। বিষয়টি জানার পর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা মিলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন।

সদস্যরা আরো জানান, ভবিষ্যতেও তাঁর ওষুধের প্রয়োজন হলে সহযোগিতা করা হবে। শুধু এই রোগীই নন, অসহায় ও দুস্থ মানুষের পাশে আমরা সব সময় থাকতে চাই। এটি উপজেলা প্রেসক্লাবের সামাজিক কর্মকাণ্ডের একটি অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।