কলাপাড়ায় ৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বরিশাল

কলাপাড়ায় ৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

 টুয়াখালীর কলাপাড়ায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় আল-আমিন অটোর সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এনামুল (২৮) ও মো. সাইফুল ইসলাম (২৩)। এনামুলের বাবার নাম মো. ফোরকান শিকদার এবং সাইফুল ইসলামের বাবার নাম কামাল আকন।

কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. ফোরকান মিয়ার নেতৃত্বে এসআই মো. মাসুদ রানা ও এএসআই মো. হুমায়ুন কবির সুমনসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।