সংবাদ শিরোনাম

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ জালালউদ্দীন, রাজশাহী ব্যুরোঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কানসাট রাজবাড়ি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরী আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ড. কেরামত আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান, লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।

শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। এ সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রাজবাড়ি মাঠ জনসমদ

জনসমুদ্রে পরিনত হয়। পুরো জনসভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জনসভাটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা।