সংবাদ শিরোনাম

নাচোলে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

​গ্রপ্তারকৃতরা হলেন, দক্ষিণ চন্ডিপুর গ্রামের দানেশ আলী (৩৫) ও তার স্ত্রী তাহেরা বেগম (৩০)।

​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দানেশ আলীর বাড়িতে অভিযান চালায়। 

এ সময় বসতবাড়ি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৫টি পুরিয়াতে রাখা মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার দায়ে ঘটনাস্থল থেকেই স্বামী ও স্ত্রীকে আটক করে ডিএনসি সদস্যরা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাচোল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।