সুন্দরপুরে নূরুল ইসলাম বুলবুলের জনসভায় বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সামাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুলের জনসভা অনুষ্ঠিত হয়েছে। সনিবার (৩১ জানুয়ারি) আয়োজিত এ জনসভায় অত্র ইউনিয়নের বিএনপির ২০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জনসভায় নূরুল ইসলাম বুলবুল বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে সামাদ কলেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।