সংবাদ শিরোনাম

পে-স্কেলের দাবিতে চাটমোহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন   |   রাজশাহী

পে-স্কেলের দাবিতে চাটমোহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মোঃআশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধি:

পাবনা চাটমোহরে পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় রবিবার ১ ফ্রেরুয়ারী) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত 

 উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে 

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 


কর্মসূচি হতে পে- কমিশন প্রস্তাবিত পে স্কেলে গেজেট প্রকাশ সহ সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবি না মানলে ৬ ফেব্রুয়ারি যমুনা অভিমুখে ভুখা মিছিল করার আলটিভেটাম ঘোষনা করা হয়। 

উপজেলা দাবি আদায়ের ঐক্য পরিষদের সভাপতি আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, অফিস সহকারি  শরিফুল ইসলাম, কৃষি অফিসের অফিস সহকারী রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তার কার্যালয় কর্মরত বকুল কুমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন আলী সোহাগ, বন বিভাগের মুখতার কার্যালয়ের কর্মরত অফিস সহাকারী রতন আলী বিশ্বাস প্রমুখ