সংবাদ শিরোনাম

শিবগঞ্জে র‍্যাবের হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে র‍্যাবের হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

মোঃ জালালউদ্দীন শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর দুইটি আভিযানিক দল ২১ জানুয়ারি ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রামস্থ ধৃত আসামী আঃ লতিফ এর বাড়ী হতে মাদক কারবারী আঃ লতিফ (৬০) কে ১৬:০০ ঘটিকায় ১৭৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় এবং একই তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রাম হতে ধৃত আসামী আসামী আবু সায়েদ এর বসতবাড়ী হতে ১২০ বোতল অবৈধ মাদক ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি ২০২৬ তারিখ র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রামে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রাম হতে ধৃত আসামী আঃ লতিফ এর বাড়ী হতে মাদক কারবারী ১। আঃ লতিফ (৬০), পিতা-মৃত আমজাদ আলী, সাং-দারিগাছা, দাইপুকুর ইউপি, থানা-শিবগঞজ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয় এবং ধৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে বসতবাড়ির অভ্যন্তরে পশ্চিম পাশের খড়ি রাখা ঘরের ভিতর হতে ১৭৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একই তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রাম হতে ধৃত আসামী আবু সায়েদ এর বসতবাড়ী হতে ১। আবু সায়েদ আলী (৪৬), পিতা-মৃত সেকেন্দার, সাং-দারিগাছা, ৩নং দাইপুকুর ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয় এবং তার দেখানো মতে বসতবাড়ির অভ্যন্তরে পশ্চিম পাশের শয়নকক্ষের ভিতরে কাপড় রাখার র‍্যাক হতে তার দেখানোমতে ১২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।