সাতক্ষীরার ধানদিয়ায় হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :
প্রতিক বরাদ্দের পর সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদারের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রভাষক মোশাররফ, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কৃষকের কৃষি ঋণ মাফ করিয়েছিল। তারেক জিয়া কৃষি কার্ড দিবে যার মাধ্যমে কৃষক ৫হাজার টাকার ভর্তুকি পাবে। মা-বোনেদের জন্য ফ্যামেলি কার্ড দিবে যাতে মাসে আড়াই হাজার টাকা ভর্তুকি পাবে মহিলারা। আমি ভোট করেছিলাম তিনবার, জামায়াত-বিএনপির প্রার্থী ছিলাম। এবার যদি আওয়ামিলীগ থাকতো, আবার কিন্তু তাদের প্রার্থী হতাম। যেহেতু আজ আওয়ামিলীগ নাই, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই মিলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার মার্কা ধানের শীষ, সবাই ভোট দিবেন বলে তার বক্তব্য শেষ করেন।
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি : প্রতিক বরাদ্দের পর সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।