চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি কতৃক মানব পাচারকারীসহ ৪ জন বাংলাদেশী আটক।
মোঃ জালাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে বিওপি'র সীমান্ত এলাকায় শূন্যরেখা হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মানব পাচারকারী মোঃ শাহিন সহ ৪ জনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যেত। আটককৃতরা ব্যক্তিরা হল
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বকচর গ্রামের শাহীন,রংপুর মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত্যু মনসুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১),
রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মৃত বেলায়েত হোসেনের ছেলেমোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লহালা মারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান।
আটককৃত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।