চাঁপাইনবাবগঞ্জে এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
‘ঐতিহ্যের পথ ধরে, শুদ্ধতার টানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আমরা আসছি আরো বড় পরিসরে’ এ স্লোগানকে সামনে রেখে এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন , জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপের জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিনসহ অন্যরা।
নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের এই শোরুমে বাছাইকৃত উন্নত মানের চিনি গুড়া চালসহ বিভিন্ন রকমের চাল, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, খিল সেমাই, নুডুলস, হট টমেটো সস, জুসি, পাউডার জুসি, মটর ভাজা, ডাল ভাজা, এবং প্রতিদিনের প্রয়োজনীয় মানসম্মত কনজিউমার পণ্যসমূহ।