সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন   |   জেলার খবর

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ  গ্রেপ্তার ১

খুলনা ব্যুরো :

চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ রিকন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত আব্দুল সেলিমের ছেলে।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গার অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সালমান হক (৩৬ এডি)-এর নেতৃত্বে একটি যৌথ অভিযান দল শেখপাড়ায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে রিকনের বসতবাড়ি থেকে একটি ইলেকট্রিক স্টান গানসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি রামদা, একটি তোলোয়ার, একটি চাকু, একটি ব্যাটন এবং একটি ইলেকট্রিক স্টান গান। এ ছাড়া একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত রিকন ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।