তালতলীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরগুনার তালতলী উপজেলার তালতলী পাড়া গ্রামের ১৬ বছর বয়সী স্বাধীন দাস মঙ্গলবার বিকেলে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। স্বাধীন দাসের নানি ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে বারান্দায় তাকে ঝুলন্ত দেখেন।
নিহতের মা কাকলী রানী দাস জানিয়েছেন, স্বাধীন দাসের সঙ্গে তার মামার শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর তিনি ছেলেকে নিষেধ করেছিলেন। পরিবারের ধারণা, সম্পর্ক সংক্রান্ত মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাতহাল রিপোর্ট তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।