চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ জন আটক, কারাদণ্ড
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের একটি দল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোমস্তাপুর থানার নুনগোলা কেডিসি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইউসুফ আলী (৫০), পিতা মৃত ফলসাদ, সাং: নুনগোলা কেডিসি পাড়া;
মোঃ রায়হান (৩০), পিতা মোঃ হাসেন আলী, সাং: দলদলি; মোঃ সাজু (৫০), পিতা মৃত আব্দুর রহমান, সাং: হুজরাপুর; মোঃ আব্দুল্লাহ (৪৩), পিতা মৃত সাহাতুল্লাহ, সাং: ফতেপুর; মোঃ মোবারক আলী (২৮), পিতা মোঃ আলমগীর, সাং: বহীপাড়া সকলেই গোমস্তাপুর থানার বাসিন্দা।
অভিযানে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার মধ্যে পৃথকভাবে ৯০ গ্রাম, ১১০ গ্রাম, ৮০ গ্রাম, ৮০ গ্রাম ও ১৪০ গ্রাম করে গাঁজা পাওয়া যায়।
অভিযান শেষে উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
মাদকবিরোধী এই অভিযানের নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।