সংবাদ শিরোনাম

দেশে আগামীকাল পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস ২০২৫

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন   |   জেলার খবর

দেশে আগামীকাল পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস ২০২৫

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):

আগামীকাল ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)

-এর যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও দিবসটি পালিত হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে।’ঢাকায় খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠানটি উদ্যাপন করা হবে।  অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে 

বিস্তারিত আলোচনা হবে।