সংবাদ শিরোনাম

কেসিসিতে ৪৪তম বিসিএস কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   খুলনা

কেসিসিতে ৪৪তম বিসিএস কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা বিভাগে নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। তিনি নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং দায়িত্ব পালনে সততা, জবাবদিহিতা ও জনসেবামূলক মনোভাব ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

ওরিয়েন্টেশন কোর্সে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা উন্নয়ন এবং মাঠপর্যায়ে সমন্বিত কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।#