সংবাদ শিরোনাম

খুলনায় ভাতা ও উপবৃত্তি প্রদান সংক্রান্ত শহর কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ভাতা ও উপবৃত্তি প্রদান সংক্রান্ত শহর কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা শহর সমাজসেবা কার্যালয়-১ এর আওতাধীন ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বয়স্ক, প্রতিবন্ধী, হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান সংক্রান্ত শহর কমিটির সভা ২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই এবং ভাতা ও উপবৃত্তি সুষ্ঠুভাবে বিতরণের বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বয়স্ক, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।