সংবাদ শিরোনাম

কয়রা-পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন   |   খুলনা

কয়রা-পাইকগাছায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

খুলনা ব্যুরো :

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সোমবার গোবরা ঘাটাখালি ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল হিসেবে দেশের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়ে এসেছে। কয়রা-পাইকগাছার প্রতিটি অঞ্চলে ধানের শীষের পক্ষে জনস্রোত তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দলে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসার রাজনীতি নেই। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মেম্বর আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন ডিএম হেলাল উদ্দিন। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে পাইকগাছায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী। রাতে কয়রা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।